আর্লিং হলান্ড মানেই ফুটবল মাঠে গতি আর নিখুঁত ফিনিশিংয়ের প্রদর্শনী। কিন্তু মাঠের বাইরে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের আরও একধরনের গতির নেশা আছে। সেটা হলো রাস্তায় বিলাসবহুল গাড়ি চালানোর নেশা। তবে হলান্ডের জন্য বিষয়টা এখন শুধু শখের পর্যায়ে আটকে নেই।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, নরওয়েজীয় এই স্ট্রাইকার গাড়ির নেশাকে এখন উচ্চ–অকটেনসম্পন্ন এক আসক্তিতে রূপান্তরিত করেছেন। যার পেছনে তিনি চলতি বছরে এরই মধ্যে ৫০ লাখ ইউরো বা ৬০ কোটি ৭৬ লাখ ইউরোর বেশি খরচ করেছেন।
২৫ বছর বয়সী হলান্ড প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। মৌসুম প্রতি তাঁর বেতন ৪৪৫ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার টাকা। আর এই উপার্জনের একটা অংশ তিনি খরচ করেছেন গাড়ির পেছনে। বলা হচ্ছে, হলান্ডের গ্যারেজে থাকা সুপার কারগুলো যেকোনো ধনী গাড়ি সংগ্রাহকের সংগ্রহকেও টক্কর দিতে পারে।
তাঁর সর্বশেষ কেনা গাড়ি হলো ফোর্ড শেলবি এফ-১৫০ সুপার স্নেক স্পোর্ট। যার দাম দুই লাখ ইউরোর বেশি, যাতে আছে ৫ লিটার ভি৮ ইঞ্জিন। এটি ০ থেকে ৬০ মাইল গতিতে পৌঁছতে সময় নেয় মাত্র ৩.৪ সেকেন্ড। কোনো ফুটবলারকে সাধারণত অনুশীলন শেষে এমন গাড়ি নিয়ে বের হতে দেখা যায় না। কিন্তু হলান্ড মোটেও গাড়ি নিয়ে লুকোছাপা করেন না। মাঠের মতোই মাঠের বাইরেও তিনি চান আগ্রহের কেন্দ্রে থাকতে।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা